বিয়ে করতে না পেরে ১০ জনকে খুন
ভালবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করে। এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে। কিন্তু তাই বলে প্রিয়তমাকে না পেয়ে উন্মত্ত খুনি হয়ে উঠবেন! ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে এক-দু’জন নয়, ১০ জনকে খুন করেছে এক পাকিস্তানি যুবক। আর তার এই জিঘাংসায় বাদ পড়েনি ভালোবাসার মানুষটিও।
রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্গাই তেহসিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শহীদ খান সংবাদমাধ্যমকে জানান, হত্যাকারী গুল আহমেদ তার চাচা জামালের মেয়েকে বিয়ে করতে চাইলে পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়। এর জের ধরে গুল আহমেদ গত বছরের ২৮ নভেম্বর তার বাবা-মা ও দুই ভাইকে হত্যা করে পালিয়ে যায়। রোববার সে তার চাচা-চাচী ও আট চাচাতো ভাইবোনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে গুল আহমেদ যে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল সেও রয়েছে। হত্যাকাণ্ডের পর গুল আহমেদ পলাতক রয়েছে। সূত্র : নিউইয়র্ক টাইমস
এসএস/এআরএস/এমএস