পাকিস্তানে বিমান হামলায় নিহত ১০


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৬ এপ্রিল ২০১৫

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের খাইবার এজেন্সির উপজাতি এলাকায় তালেবান আস্তানায় বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা শিনহুয়া এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তানের জঙ্গি বিমানগুলো রোববার রাতে তালেবানদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন।
 
এদিকে খাইবার এজেন্সিতে পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে অপর এক লড়াইয়ে তালেবানের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত এই কমান্ডার পাকিস্তানে অনেক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে।
 
গত বছরের ডিসেম্বরে পেশোয়ার শহরের একটি স্কুলে তালেবান সন্ত্রাসীদের হামলার পর দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে।

উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সির উপজাতি অধ্যুষিত এলাকায় এসব অভিযানে এ পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।