ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনাকে স্বাগত ইরানের সেনাপ্রধানের


প্রকাশিত: ০৬:০১ এএম, ০৬ এপ্রিল ২০১৫

পরমাণু আলোচনা সফল হওয়ায় আলোচক ছয় বিশ্বশক্তিকে স্বাগত জানিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদী। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে এ বার্তা পাঠিয়েছেন।
 
বার্তায় তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার দিক নির্দেশনায় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব সফল ও শক্তিশালীভাবে এগিয়ে চলেছে। এ জন্য ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদী।

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা সফল হওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশংসনীয় তৎপরতা ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের নেতৃত্বাধীন ইরানের পরমাণু আলোচক দলকেও অভিনন্দন জানান তিনি।

সুইজারল্যান্ডের লোজেন শহরে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির টানা আট দিন আলোচনার পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয় চলতি মাসের ২ তারিখে।

এসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।