মালয়েশিয়ায় আবারো বিতর্কিত আইন পাস
বিচার ছাড়াই জেলে রাখার বিতর্কিত আইন আবারো ফিরিয়ে আনছে মালয়েশীয় সরকার। মঙ্গলবার সকালে দেশটির সংসদে পাস করা এক বিল থেকে এমনই তথ্য পাওয়া গেছে। খবর বিবিসি ও রয়টার্সের
বিলটি অবশ্য পূর্ণাঙ্গ আইনে পরিণত হতে দেশটির সিনেটের অনুমোদন লাগবে। তবে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠ চেম্বারে তা অনায়াসেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে এ আইনের নিন্দা জানানো হয়েছে।
দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ সন্দেহভাজনকে আটকের কয়েক ঘণ্টা পর এ বিল পাস করা হল।
নতুন করে পাস করা বিল অনুযায়ী বিচার ছাড়াই সন্দেহভাজন অপরাধীকে দুই বছর জেলে রাখা যাবে। প্রয়োজনে এই আটকের মেয়াদ আরও দুই বছর বাড়ানো যাবে। ২০১২ সালে এই আইনটি বাতিল করেছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
এসএস/এএ/আরআই