মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১৭


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে:

মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন একটি সন্ত্রাসবিরোধী আইন প্রস্তাব করার একদিনের মাথায় এ গ্রেফতারের ঘটনা ঘটলো।

সোমবার এক টুইট বার্তায় মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতাররা রাজধানী কুয়ালালামপুরে হামলা চালানোর পরিকল্পনা করছিল।

পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, রোববার রাতে মালয়েশিয়ার বুকিত আমান স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে সদ্য সিরিয়া থেকে ফিরে আসা দুই ব্যক্তিও রয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে সোমবার থেকে পুরো মালয়েশিয়ায় চলছে চিরুনি অভিযান। বৈধ-অবৈধ অভিবাসীদের তল্লাশি শুরু করেছে সে দেশের পুলিশ। এ ঘটনায় অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।