মালালার খোলা চিঠি
নাইজেরিয়ায় স্কুলছাত্রীদের অপহরণের বর্ষপূর্তি ছিল মঙ্গলবার। অপহরণের এক বছর পরও ছাত্রীরা উদ্ধার না হওয়ায় এর ব্যর্থতার জন্য নাইজেরিয়া এবং বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
অপহৃত মেয়েদের কাছে লেখা এক খোলা চিঠিতে ১৭ বছর বয়সী পাকিস্তানি এই কিশোরী বলেছেন, `আমি মনে করি নাইজেরিয়ার নেতারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় তোমাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তোমাদের উদ্ধারে তাদের আরও অনেক কিছু করার ছিল। তোমাদের মুক্তির জন্য যারা তাদের ওপর চাপ তৈরি করছে আমি তাদেরই একজন।`
চিঠিতে সে অপহৃত কিশোরীদের `আমার সাহসী বোনেরা` বলে সম্বোধন করেন। সে আরওে লেখেন, `তোমাদের ওপর যে ভয়াবহতা চলছে তার পুরোটা আমি হয়তো কল্পনাও করতে পারব না। তবে আমরা তোমাদের ভুলে যাব না। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যখন তোমাদের প্রত্যেককে আমি আলিঙ্গনে আবদ্ধ করার, তোমাদের সঙ্গে প্রার্থনা এবং তোমাদের মুক্তি উদ্যাপনের সুযোগ পাব।`
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ এপ্রিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলের চাইবোক প্রদেশ থেকে ২১৯ জন স্কুলছাত্রীকে অপহরণ দেশটির ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। এ ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
বিএ/আরআই