মালয়েশিয়ায় ক্রিমিনালস ওয়ার আন্তর্জাতিক ফোরামের সম্মেলন
মালয়েশিয়ায় দু`দিন ব্যাপী ক্রিমিনালস ওয়ার আন্তর্জাতিক ফোরামের সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৮ ও ১৯ এপ্রিল পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সন্ত্রাস বাদ পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানান বিশ্ব নেতারা।
শেষ দিনের সমাপনী বক্তব্যে আধুনিক মালয়েশিয়ার রূপকার কুয়ালালামপুর ক্রিমিনালস ওয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তুন ড. মাহাথির মোহাম্মদ বলেন, মানবজাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সারা বিশ্বে চলছে ক্ষমতার লড়াই। আর এ লড়াইয়ে জ্বলছে দেশ, পুড়ছে মানুষ। ক্ষমতার লোভে নষ্ট হচ্ছে দেশ লুণ্ঠিত হচ্ছে মানবতা। অনেক দেশে যুদ্ধ বিধ্বস্ত বা সহিংসতা আইন ভঙ্গ করেছে। মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের যুদ্ধ প্রাণ হারিয়েছে অনেক শিশু।
ড. মাহাথির আরো বলেন, মানুষ হত্যা এটি খুব দুঃখজনক। জাতির শান্তি ও স্থিতিশীলতার জন্য চরমপন্থী প্রবণতা ও সন্ত্রাস বাদ দ্রুত বন্ধ করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সফল হবে না, যদি আমরা শান্তির পথে না আসি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হানিফা আমান ও ড. মাহাথিরের স্ত্রী তুন ড. সিতি হাসমা মোহাম্মদ আলী।
সম্মেলনে আমেরিকা, জাপান, ইন্ডিয়া, জার্মানসহ ১৯টি দেশের প্রতিনিধি দল অংশ নেন।
এমএএস/পিআর