বেসিক ব্যাংক
প্রত্যাশা থাকবে জাগো নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি।
রোববার (১০ মে) রাজধানীর মধ্যবাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে বেসিক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
এসময় হারুনুর রশিদ বলেন, আমরা সবসময় প্রত্যাশা করি যে, গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে জাগো নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে এবং প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, জাগো নিউজের উত্তরোত্তর উৎকর্ষ ও সাফল্য কামনা করছি। আমাদের প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সুস্থ ধারার সংবাদের মাধ্যমে জাগো নিউজ দেশের মানুষের মনে থাকবে।
‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ।
রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল।
বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাগো নিউজ।
ইএআর/ইএ