ভূমধ্যসাগরে জাহাজডুবির যতো ঘটনা


প্রকাশিত: ১০:৪০ এএম, ২০ এপ্রিল ২০১৫

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে বেশ কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববারের জাহাজডুবির ঘটনায় ৭০০ অভিবাসী পানিতে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পথ দিয়ে অবৈধভাবে মানবপাচারের সময় যে কয়েকটি ধারাবাহিক মর্মান্তিক নৌডুবির ঘটনা ঘটেছে, সর্বশেষ ঘটনাটি তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

সাম্প্রতিক বছরগুলোতে ইতালি ও লিবিয়ার আশপাশে ভূমধ্যসাগর অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ জাহাজডুবির ঘটনাগুলো জাগো নিউজের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো :

১৯ এপ্রিল, ২০১৫ :
|ভূমধ্যসাগরের লিবীয় জলসীমায় একটি মাছ ধরার নৌযান ডুবে আনুমানিক ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  

১২ এপ্রিল, ২০১৫ :
লিবিয়া উপকূলের অদূরে জাহাজডুবির ঘটনায় ৪০০ জন পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় উদ্ধারকারীরা ১৪৫ যাত্রীকে উদ্ধার করতে পেরেছে।

ফেব্রুয়ারি ২০১৫ :
খারাপ আবহাওয়ায় পাচারকারীরা লিবিয়া থেকে যাত্রীবোঝাই রাবারের ডিঙ্গিতে যাত্রা শুরু করার নির্দেশ দেয়ায় সেগুলো ডুবে গেলে পানিতে ডুবে ৩৩০ জন মারা যান। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ইতালির কোস্টগার্ডরা তাদের হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।

সেপ্টেম্বর ২০১৪ :
অবৈধভাবে ইউরোপ পাড়ি দেয়ার সময় মাল্টা উপকূলের অদূরে আনুমানিক ৫০০ অভিবাসী পানিতে ডুবে মারা যান। পাচারকারীরা তাদেরকে জোরপূর্বক একটি ছোট জাহাজে তোলার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে।

অক্টোবর ২০১৩ :
ইতালির লাম্পেদুসা দ্বীপের অদূরে ৫০০ অভিবাসীবাহী একটি জাহাজে আগুন ধরে গেলে অন্তত ৩৬৬ জনের মৃত্যু হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।