চুক্তি হলে ৫০০০ কোটি ডলার পাবে ইরান
আলোচিত পরমাণু চুক্তি সই হলে ইরান তাৎক্ষণিকভাবে তিন থেকে পাঁচ হাজার কোটি ডলার পাবে। বিদেশের ব্যাংকে জব্দ করা অ্যাকাউন্ট থেকে এসব অর্থ পাবে ইরান। চূড়ান্ত চুক্তি সই হলে ইরানের লাভ কী হবে তা নিয়ে যখন সংবাদ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে তখন এ খবর দিল মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
হোয়াইট হাউজের কর্মকর্তাদের মন্তব্যের ভিত্তিতে এ খবর দেয়া হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। এর আগে বলা হয়েছিল, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশের ব্যাংকগুলোতে ইরানের ১০ থেকে ১৪ হাজার কোটি ডলার আটকে আছে।
চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এ অর্থ পর্যায়ক্রমে ইরান পাবে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
আগামী ৩০ জুনের সময়সীমার মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও ছয় জাতিগোষ্ঠী বর্তমানে একযোগ তৎপরতা অব্যাহত রেখেছে।
বিএ/এমএস