পার্লামেন্ট থেকে ইতালির সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২০ এপ্রিল ২০১৫

ইতালির পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা। তিনি বলেছেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হচ্ছে তাকে। কারণ প্যারিসের নামকরা সায়েন্সেস-পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক স্কুলে চাকরিতে যোগ দেবেন তিনি। রোববার এক ঘোষণায় এ কথা জানানো হয়।

দেশটির সরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর আমি প্যারিসের সায়েন্সেস-পো আন্তর্জাতিক বিষয়ক বিদ্যালয়ে চাকুরিতে যোগ দিতে যাচ্ছি। ফলে আমাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হচ্ছে।’

তবে তিনি আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না। লেত্তার নেতৃত্বাধীন সরকার ১০ মাস দেশ চালালেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করতে বাধ্য হন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।