নিউজিল্যান্ডে মাঝারি মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৩ এপ্রিল ২০১৫

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বৃহস্পতিবার মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাউথ আইল্যান্ডের উচ্চ ভূমিতে ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। নিউজিল্যান্ডের সরকারি জিওনেট জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে শক্তিশালী ভূমিকম্পে ১৮৫ জনের প্রাণহানি ঘটে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।