ঝড় ও বন্যার কবলে অস্ট্রেলিয়া, আটজনের মৃত্যু


প্রকাশিত: ১১:১১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

প্রবল ঝড় ও বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির নিউসাউথ ওয়েলস প্রদেশেই বন্যা আর ঝড়ের প্রকোপ সবচেয়ে বেশি। এখানে ক্ষতির পরিমাণও বেশি। গৃহহীন হয়েছেন দেশটির কয়েক হাজার মানুষ ।

ঝড় ও প্রবল বন্যায় রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। বন্যায় একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যায় রেকর্ড টাকার বিমার দাবি থেকেই।


নিউ সাউথ ওয়েলশের এক নামকরা বিমা সংস্থার কর্তা জানিয়েছেন, ঝড় আর বন্যা সংক্রান্ত এখনো পর্যন্ত মোট ১৯,৫০০ দাবিপত্র জমা পড়েছে। তবে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে। উদ্ধারকাজে নামানো হয়েছে রেকর্ড সংখ্যাক হেলিকপ্টার।


বাড়ি ঘর ভেঙে পড়া, গাড়ি উল্টো যাওয়া, বন্যায় বাড়ির ভিতর জল ঢুকে যাওয়ার ছবি অনেক দেখা গেলেও এ বন্যার অন্যতম চর্চিত ছবি হল নিউ সাউথ ওয়েলশের এক বহুতলের ভেসে চলা। সেই বহুতলটা বেশ অনেকদূরে জলের তোড়ে ভেসে চলতে থাকে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।