ইয়েমেনে এ পর্যন্ত ১১৫ শিশু নিহত : ইউনিসেফ


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

ইয়েমেনে ২৬ মার্চ সৌদি আরব ও তার মিত্র বাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ায় কমপক্ষে ১১৫ শিশু নিহত ও ১৭২ জন শিশু পঙ্গু হয়েছে।

শুক্রবার জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ একথা জানায়। জেনেভায় ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোপি বুলিরাক সাংবাদিকদের বলেন, আমরা মনে করি এ সংখ্যা বেশি নয়।

তিনি বলেন, এর মধ্যে বিমান হামলাতেই কমপক্ষে ৬৪ শিশু নিহত হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।