ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা তোলার আহ্বান জানাবে রাশিয়া


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানাবে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবারের আলোচনায় এ আহ্বান জানানো হবে।
 
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
 
রিয়াবকভ সাংবাদিকদের বলেন, ইরানের পরমাণু আলোচনার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে।

এ ছাড়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।