ব্রিটেনের নির্বাচনে লেবার নেতা মিলিব্যান্ড হতাশ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৮ মে ২০১৫

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেছেন, ‘তাদের জন্য গতরাত (শনিবার) অনেক কঠিন ছিল।’ নির্বাচনে বুথ ফেরত জরিপে মধ্য-ডানপন্থী কনজারভেটিভ দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। শুক্রবার এ হতাশা প্রকাশ করেন তিনি।

মিলিব্যান্ড তার আসনে পুনঃনির্বাচিত হওয়ার পর ভোটারদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনের এখন ফলাফল আসছে। তবে লেবার পার্টির জন্য এ ফলাফল খুবই হতাশাজনক এবং তাদের জন্য গতরাত ছিল অনেক কঠিন। আমরা ইংল্যান্ড ও ওয়েলসে জিততে চাইলেও আমরা সেখানে সাফল্য পাইনি। এদিকে স্কটল্যান্ডে জাতীয়তাবাদের ব্যাপক উত্থানে সেখানে আমাদের দলের ভরাডুবি হয়েছে।’

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।