মহাসড়কে বিমান বিধ্বস্ত : নিহত ৪
যুক্তরাষ্ট্রের আটলান্টায় মহাসড়কে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতার সবাই বিমানের আরোহী বলে জানা গেছে। খবর বিবিসি।
জানা গেছে, পাইপার পিএ-৩২ বিমানটি ডেকাল্ব পিচট্রি বিমানবন্দর থেকে শুক্রবার উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে বিধ্বস্ত হয়।
ডেকাল্বের দমকল কর্মকর্তা ক্যাপ্টেন এরিক জ্যাকসন বলেছেন, এটা সত্যি দৈব, আক্ষরিক অর্থেই দৈব যে, অন্য আর কোনো গাড়ি আঘাতপ্রাপ্ত হয়নি। তবে এ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এএইচ/এমএস