ক্যামেরনকে ওবামার শুভেচ্ছা


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৯ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটেনের সাধারণ নির্বাচনে ডেভিড ক্যামরনের ‘চমৎকার বিজয়ে’ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ করে তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণ নিশ্চিত করার পর ওবামা এ শুভেচ্ছা জানান।

শুক্রবার এক বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্ক অনেক গভীরে প্রোথিত এবং দেশ দুটির অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ রয়েছে। খবর এএফপির।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে বিগত কয়েক বছর ধরে আমি বেশ ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আর এসব কাজ আমি উপভোগও করেছি। আমি দু’দেশের সম্পর্ক আরো জোরদারে ইচ্ছুক।

উল্লেখ্য, ক্যামেরনের কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে। যদিও এই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ লেবার পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছিল।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।