ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৯ মে ২০১৫

টাইফুন নোল ফিলিপাইনের নিকটবর্তী হতে থাকায় শনিবার দেশটির ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে বিরাট ঢেউ আছড়ে পড়তে পারে বলে তীরবর্তী বেশ কয়েকটি স্থানের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, রোববার ভোরে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার (১০০ মাইল) বেগে ঝড়টি পার্বত্য উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। খবর এএফপির।

রাষ্ট্রীয় আবহাওয়া অধিফতরের কর্মকর্তা ফার্নান্ডো কাডা বলেন, সমুদ্র-পূর্ব উপকূলের মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তিনি বলেন, ভূমির কাছাকাছি এসে ঝড়টি দুর্বল হয়ে পড়তে পারে।

তিনি আরো জানান, ইসাবেলা প্রদেশ ও লুজনের আরো দুটি এলাকায় ঝড়ের প্রভাবে সুনামির মতো ২.৫ মিটার উঁচু বিরাট ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

তিনি জানান, ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হতে পারে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।