জামিন পেতে পারেন সাহারা গ্রুপের প্রধান


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ মে ২০১৫

জামিনে মুক্ত হতে পারেন ভারতীয় সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান সুব্রত রায়। সাহারা গ্রুপের একাধিক প্রতিষ্ঠান বেআইনীভাবে বাজার থেকে অর্থ সংগ্রহের দায়ে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার করা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়।

পরে ৪ মার্চ এক শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে এ শর্ত সাপেক্ষ জামিনের জন্য সাহারাকে গুনতে হবে দশ হাজার কোটি রুপি।

 এ জামিনের তালিকায় আরো রয়েছেন সাহারার বাকি দুই পরিচালক রবি শংকর দুবে ও অশোক রায়। নগদ অর্থ ৫ হাজার কোটি টাকা এবং বাকি টাকার ব্যাংক গ্যারান্টি পেলেই জামিনের ব্যাপারটি ভেবে দেখবেন বলে জানিয়েছেন সুপ্রীমকোর্টের একটি বেঞ্চ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।