নতুন তেলের মজুত ছাড়ার পরিকল্পনা নেই: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ মে ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়েই তেলের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সের অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর বলেছেন, বর্তমানে নতুন তেলের মজুত ছাড়ার কোনো পরিকল্পনা নেই। তবে আগামী কয়েক সপ্তাহে বিষয়টি সামনে আসতে পারে। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে এ বছর বিশ্বব্যাপী তেলের সরবরাহ মোট চাহিদা মেটাতে পারবে না। এর পরেই নতুন পদক্ষেপের কথা জানালো ফ্রান্স।

এর আগে আইইএ বলেছিল যে, নজিরবিহীন সরবরাহ বিঘ্নের কারণে দেশগুলো ‘রেকর্ড গতিতে’ তাদের তেলের মজুত এবং কৌশলগত রিজার্ভ ব্যবহার করছে।

মাসিক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, অব্যাহত বিঘ্নের মধ্যে দ্রুত হ্রাস পাওয়া মজুত ভবিষ্যতে তেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিতে পারে।

মার্চ মাসে আইইএ জানিয়েছিল যে, তারা সদস্য দেশগুলোর জরুরি মজুত থেকে বিশ্ববাজারে ৪০ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে। এখন পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৪ কোটি ব্যারেল তেল ব্যবহার করা হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।