রেসলিং অনুকরণ করতে গিয়ে কিশোরের মৃত্যু (ভিডিও)


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১০ মে ২০১৫

খেলার ছলে ডব্লিউডব্লিউই রেসলিং-এর অনুকরণ করতে গিয়ে ভারতের হায়দারাবাদে মৃত্যু হলো এক কিশোরের। এমন খবর জানিয়েছে ভারতীয় টাইমস অব ইণ্ডিয়া।

পত্রিকাটি জানায়, প্রায় ১৫/১৬ জন কিশোরের একটি গ্রুপ; যারা নিজেদের নিহতের বন্ধু দাবি করে জানিয়েছে, রেসলিং-এর আদলে দুই বন্ধুর মাঝে টাকা বাজি ধরে স্ট্রীট ফাইটের আয়োজন করে তারা। মারামারির এক পর্যায়ে নাবিল নামের ছেলেটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত দাবি করে।

মারামারির সময়ে আরেক কিশোর তার মোবাইলে ঐ ঘটনার ভিডিও দৃশ্য ধারন করে।

এই ঘটনার জেরে ইতোমধ্যে হায়দারাবাদ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করেছে। এবং ঘটনায় উপস্থিত নিহত নাবিলের সাত বন্ধুকে গ্রেফতার করেছে। হায়দারাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, ময়নাতদন্তের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ছেলের মৃত্যুর জন্য অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছে নিহত নাবিলের পরিবার।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।