সলোমন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতি খবরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।
ভূমিকম্পটি রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ৪৮৭ কিলোমিটার ও লাতা থেকে ১৮৪ কিলোমিটার দূরে ১৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক হয়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ‘আমাদের কাছে যে সব তথ্য-উপাত্ত আছে তার উপর ভিত্তি করে বলা যায় এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।’
জিওসাইন্স অস্ট্রেলিয়ার ভূমিকম্প বিশেষজ্ঞ ম্যাক্রো মালডনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই ভূমিকম্পের কারণে ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না।’
একে/আরআই