দিল্লির রাস্তায় যুদ্ধবিমান


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২১ মে ২০১৫

বিমান বন্দরের রানওয়ে ছেড়ে আস্ত একটা যুদ্ধবিমান রাস্তায়! বৃহস্পতিবার সাতসকালেই দিল্লির জাতীয় সড়কে ঘটলো এমনই এক ঘটনা। রাজধানী দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। সেই সঙ্গে হলে গেলো মিরাজ যুদ্ধবিমানের জরুরি অবতরণের সফল পরীক্ষা।

রাজধানী দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সাতসকালে নেমে আসে মিরাজ-TWO THOUSAND। দেশেটির জাতীয় সড়কগুলোতে জরুরি প্রয়োজনে এই বিমান নামানো সম্ভব কিনা, তা পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।

মহড়ার সময় আকাশে টহল দেয় ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। পরীক্ষার জন্য দিল্লি ও আগ্রার মধ্যে যোগযোগকারী ছয় লেনের যমুনা এক্সপ্রেয়ওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।