প্রতি কিলোমিটার বিমান ভাড়া মাত্র ১ টাকা


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২১ মে ২০১৫

বিমান ভাড়ায় নতুন অফার দিচ্ছে এয়ার এশিয়া। এই সংস্থায় যুক্ত হচ্ছে একটি নতুন রুট। আর সেই রুট উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া হচ্ছে এই অফার। প্রতি কিলোমিটার মাত্র এক টাকা হিসেবে ভাড়া ধার্য করছে এয়ার এশিয়া।

আগামী মাস থেকে চালু হচ্ছে নতুন এ রুট। ভারতের বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনম পর্যন্ত বিমান চালানো হবে। বৃহস্পতিবার থেকে বুকিং শুরু হচ্ছে। ২৪ মে পর্যন্ত অফারটি পাওয়া যাবে। ১৮ জুন, ২০১৫ থেকে ২১ মে, ২০১৬-র মধ্যে এই অফারে ভ্রমণ করতে হবে। বেঙ্গালুরু থেকে বিশাখাপত্তনম পর্যন্ত ভাড়া হবে মাত্র ১৪০০ টাকা।

এয়ার এশিয়ার তরফ থেকে আগেই জানানো হয়েছিল এয়ার এশিয়া এবার দিল্লির সঙ্গে বেঙ্গালুরু ও গুয়াহাটি থেকে গোয়া জুড়ে দেওয়া হবে। নয়াদিল্লি-গুয়াহাটির প্রথম বিমানের ভাড়া হবে ১৫০০ টাকা ও নয়াদিল্লি-গোয়ার ভাড়া হবে ১৭০০ টাকা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।