ইরানকে ক্ষতিপূরণ দেয়া হবে না : ইসরাইল
ইরানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে ইহুদিবাদী ইসরাইলের একটি তেল কোম্পানিকে নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের আদালত। তবে ইরানকে এ ক্ষতিপূরণ দেবে না বলে তাৎক্ষণিক ভাবে জানিয়েছে ইসরাইল। খবর প্রেস টিভি।
বৃহস্পতিবার ইরানি প্রেসিডেন্টের আইন বিষয়ক দফতর থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী লেনদেনের ক্ষেত্রে শত্রুর কাছে তহবিল হস্তান্তর করা নিষিদ্ধ। এ আইন ইরানের জাতীয় তেল কোম্পানির জন্যও প্রযোজ্য।
ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগে ১৯৬৮ সালে পতিত শাহ সরকারের সঙ্গে ইসরাইলের ট্রান্স এশিয়াটিক অয়েল লিমিটেড কোম্পানি একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, ইরানের জাহাজ কোম্পানি রাষ্ট্রীয় তেল নিয়ে ইসরাইলের এলিয়াত বন্দরে পৌঁছে দেবে এবং সেখান থেকে ইসরাইল তা ইউরোপে রপ্তানি করবে। সে অনুযায়ী ইরান সে সময় এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ঘনমিটার অপরিশোধিত তেল ইসরাইলকে দেয় যার বাজার মূল্য ছিল ৪৫ কোটি ডলার।
কিন্তু বিপ্লব সফল হওয়ার পর ইরান ওই চুক্তি বাতিল করে কারণ তেহরান ইহুদিবাদী ইসরাইলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয়নি। চুক্তি বাতিল নিয়ে ইরানের সঙ্গে ইসরাইলের দীর্ঘ বিরোধ রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে তেল আবিবের বিরুদ্ধে ফ্রান্স ও সুইজারল্যান্ডের আদালতে বেশ কয়েকটি মামলা করে ইরান। মূল মামলায় ইরান ৭০০ কোটি ডলার দাবি করেছে।
১৯৮৯ সালে সুইজারল্যান্ডের একটি আদালত প্রাথমিকভাবে ৫০ কোটি ডলার ইরানকে ফেরত দেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দেয়। তখনও ইসরাইল কোন নির্দেশনা আমলে নেয় নি।
জেআর/এমএস