আবারো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আবারো জয়রাম জয়ললিতাকে নির্বাচিত করেছেন তার দল এআইএডিএমকের আইনপ্রণেতারা। শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অনুষ্ঠিত দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেন তিনি।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে জয়ললিতা উপস্থিত ছিলেন না। সেখানে দলের ১৫০ জন আইনপ্রণেতার মধ্যে ১৪৪ জনই উপস্থিত ছিলেন। ডিএমডিকে দলের পাঁচজন এমএলও সেখানে ছিলেন।
উল্লেখ্য, আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরে যেতে হয়। পরে চলতি মাসে কর্ণাটকের আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা।
এআরএস/এমএস