থাইল্যান্ডের জঙ্গলে গণকবর : ইইউ এর তদন্তের আহ্বান


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২২ মে ২০১৫

থাইল্যান্ডের জঙ্গলে গণকবর পাওয়া নিয়ে তদন্ত করতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে রোহিঙ্গা অভিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  

বৃহস্পতিবার ইউরোপিয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের কমপক্ষে সাময়িক সুরক্ষা দেয়া ও মানব পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি।

এছাড়া, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আটকে পড়া অভিবাসীদের উদ্ধারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে আহ্বান জানানো হয়। এদিকে, সাগরে আটকে পড়াদের উদ্ধারে অভিযানে নেমেছে মালয়েশিয়ার নৌবাহিনী। ৪টি জাহাজ নিয়ে চলছে এই অভিযান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।