ছবিতে প্রাচীন পালমিরায় আইএসের ধ্বংসযজ্ঞ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ মার্চ ২০১৬

সিরিয়ার সরকারি বাহিনী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে প্রাচীন ও ঐতিহাসিক শহর পালমিরা পুনর্দখল করার পর শহরের ধ্বংসযজ্ঞের নতুন কিছু ছবি বেরিয়ে এসেছে। আইএস জঙ্গিরা গত বছরের মে মাসে এই শহর দখলে নেওয়ার পর গত ১০ মাসে বহু পুরাকীর্তি ও প্রাচীন স্থাপত্য ধ্বংস করে ফেলে।

palmira

ছবিতে দেখা যাচ্ছে, ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব হেরিটেজ এলাকায় আইএস কি ধরনের ধংসযজ্ঞ পরিচালনা করেছে। সিরিয়া প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সংস্থার প্রধান মামুন আব্দুল করিম বলেছেন, তারা আরো খারাপ পরিস্থিতি আশঙ্কা করেছিলেন।

palmira

তিনি জানান, তারা এখন শহরটির পরিস্থিতি ঘুরে দেখবেন। শহরটি পুনর্দখল করতে পারায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, পালমিরা উদ্ধার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

palmira

palmira

palmira

palmira

palmira
এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।