সোমালিয়ায় ১১৫ জঙ্গি নিহত


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৯ মার্চ ২০১৬

সোমালিয়ায় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর ১শ ১৫ সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সরকার বাহিনীর অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়েছে। খবর বিবিসির।

নিরাপত্তাবাহিনীর বিভিন্ন অভিযানে ১শ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ৪ দিনের বিভিন্ন অভিযানে গালমুডাগ সীমান্ত এবং পুন্টাল্যান্ডে থাকা সৈন্যদের পরাজিত করতে সক্ষম হয়েছে সরকারী বাহিনীর সৈন্যরা।

দক্ষিণ সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের প্রায় ২২ হাজার  সৈন্য জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে যুদ্ধরত রয়েছেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।