বেসরকারি চার ব্যাংকের সঙ্গে এডিবির ঋণচুক্তি


প্রকাশিত: ১১:০৫ এএম, ৩১ মার্চ ২০১৬

দেশের চারটি বেসরকারি ব্যাংককে ৪০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩২০ কোটি টাকা) বাণিজ্যিক ঋণ সহায়তা চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এডিবি আবাসিক কার্যালয়ে সংশ্লিষ্ট চার ব্যাংকের সঙ্গে ঋণ সংক্রান্ত এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

ব্যাংকগুলো হলো- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক।

এ সময় চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং এডিবির পক্ষে সংস্থাটির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক চুক্তিতে সই করেন।

দ্বিপাক্ষিক এ চুক্তিতে সিটি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথ ইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শহিদ হোসেন ও পূবালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী স্বাক্ষর করেন।

অপরদিকে এডিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক।

এ সময় এডিবির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক বলেন, এই চুক্তির আওতায় এডিবি ও বাংলাদেশি ব্যাংকের পার্টনারশিপ গড়ে উঠবে। এই ঋণ প্রদানের ফলে রফতানি ও কোম্পানির উন্নয়ন ঘটবে। এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে।

এসআই/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।