রমজানে ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক/ছবি সংগৃহীত

কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে ‘ইবাদত-সঞ্চয়-দান: রমাদানের তিন কল্যাণ’ নামে মাসব্যাপী একটি ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বিশেষ এই ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দানবাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিম গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।