সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

সিরিয়ায় সরকার বাহিনীর বিমান হামলায় চার শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দামেস্ক শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে সিরীয় বাহিনী ওই হামলা চালায় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘোউটার দেইর আল আসাফি শহরে সিরীয় বাহিনীর হামলায় চার শিশু এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিকসহ ২৩ জন প্রাণ হারিয়েছে। ওই এলাকায় প্রায় ৩ হাজার পরিবার বসবাস করে।

দেশটিতে সাময়িক যুদ্ধবিরতির সময়ও সহিংসতা থামেনি। এখনও বিদ্রোহী এবং জঙ্গিদের সঙ্গে সরকারবাহিনীর লড়াই চলছে। সম্প্রতি আইএসের ওপর বেশ কয়েকবার অভিযান চালিয়ে ঐতিহাসিক শহর পালমিরাসহ বেশ কয়েকটি শহর পূণর্দখল করেছে সিরীয় বাহিনী।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।