কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত বেশ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে/ ফাইল ছবি: কুয়েত বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

খবরে বলা হয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের চলমান হামলার প্রেক্ষাপটে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুমোদিত জরুরি ব্যবস্থা কার্যকর করে। ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকা নিরাপদ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন, মেরামত ও কার্যক্রম স্বাভাবিক করার কাজ সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে চলছে।

মুখপাত্র আরও বলেন, দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।