রিজার্ভ চুরি : আরো ৯৭ লাখ ডলার ফিরিয়ে দেবেন কিম


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আরো ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন কিম অং। ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানিতে হাজির হয়ে কিম অং বলেন, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ তিনি সিনেট কমিটির কাছে জমা দেবেন। এই অর্থ তিনি নগদ পরিশোধ করবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

এর আগে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন কিম অং।

সিনেট কমিটির গত শুনানিতে কিম জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার দুই চীনা ব্যক্তির মাধ্যমে ফিলিপাইনের প্রবেশ করে। সেসময় তিনি ওই ব্যক্তিদের নাম সরাসরি প্রকাশ করেন নি। তবে আজ তাদের ব্যাপারে মুখ খুলবেন বলে আশা করা হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।