হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৬ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানি নিরাপত্তা বাহিনী/ ফাইল ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে ইরান। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম।

তবে কিছু ভারতীয় সংবাদমাধ্যম এই তালিকায় বাংলাদেশের নাম আছে বলে উল্লেখ করলেও, ইরানি গণমাধ্যমে বাংলাদেশের নাম পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ এরই মধ্যে গ্রহণ করেছে তেহরান।

তিনি আরও বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ নয়, তবে শত্রুদের জন্য বন্ধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপ করতে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরানের পার্লামেন্ট। ইরানি গণমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে।

ইরানি পার্লামেন্টের নির্মাণ কমিটির প্রধান জানিয়েছেন, এ বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, তবে এটি এখনো পূর্ণাঙ্গ বিলের পর্যায়ে পৌঁছায়নি। তাদের দাবি, এই উদ্যোগের লক্ষ্য হলো প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

তবে সম্ভাব্য টোলের পরিমাণ কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।