আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৩ মে ২০২৬
আরএফএল গ্রুপের লোগো। ফাইল ছবি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এস আর)’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস অথবা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আরএলএল গ্রুপ
পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ (এস আর)
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা স্নাতক এবং স্নাতকোত্তর
অভিজ্ঞতা ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বেতন ও অন্যান্য সুবিধা লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা
বয়সসীমা ১৮-৩২ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সূত্র প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
  • বুকের মাপ: ৩৪ ইঞ্চি (স্বাভাবিক)
  • স্বাস্থ্য: সুঠাম দেহ ও সু-স্বাস্থ্যের অধিকারি হতে হবে
  • আকর্ষণীয় বেতন
  • যাতায়াত ভাতা
  • বিক্রয়ের উপর কমিশন
  • ইনসেন্টিভ
  • বিদেশ গমন
  • কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি
  • সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি

সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র আনতে হবে: জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন সনদ, সকল পরীক্ষার মূলসনদপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এবং উল্লেখিত ডকুমেন্টসগুলোর এক কপি ফটোকপি সঙ্গে আনতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি

সাক্ষাৎকারের সময়: নির্ধারিত স্থান ও তারিখে সকাল ১০টায় উপস্থিত থাকতে হবে।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।