ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৯৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোগো। ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯টি পদে ১৯৭ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১০ এপ্রিল থেকে আবেদন শুরু হবে, চলবে ৯ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি এবং এসএসসি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ৯ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

বয়স: ১-৫ ও ৮-৯ নং পদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে ১৮-২০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬-৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।