আজকের চাকরি : ১ মে ২০১৫


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০১ মে ২০১৫

সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগোনিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।

প্রতিষ্ঠানে নাম : ওয়ান পাবলিকেশন্স

পদের নাম : বিভাগীয় সম্পাদক (ম্যানেজার আরঅ্যান্ডডি)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয় স্নাতকোত্তর এবং শিক্ষা জীবনে ন্যূনতম একটি বিষয়ে প্রথম শ্রেণী বাধ্যতামূলক। সংশ্লিষ্ট পদে ২-৩ বছরের অভিজ্ঞতাসহ আরঅ্যান্ডডি বিভাগে সর্বমোট ৮-১০ বছর কাজ করার বাস্তব জ্ঞান থাকতে হবে।

পদের নাম : সেকশন প্রধান (বাংলা, ইংরেজি, গণিত, জেনারেল বিজ্ঞান, কর্মাস)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয় স্নাতকোত্তর এবং শিক্ষা জীবনে ন্যূনতম একটি বিষয়ে প্রথম শ্রেণী বাধ্যতামূলক। সংশ্লিষ্ট পদে ৩-৪ বছরের অভিজ্ঞতাসহ আরঅ্যান্ডডি বিভাগে সর্বমোট ৬-৮ বছর কাজ করার বাস্তব জ্ঞান থাকতে হবে।

পদের নাম : রিজওনাল সেলস ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয় স্নাতক/স্নাতকোত্তর। পাবলিকেশন্স/ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতাসহ ম্যাকেটিংয়ে ৮-১০ বছর কাজ করার বান্তব অভিজ্ঞতা।

পদের নাম : এয়িয়া সেলস ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয় স্নাতক/স্নাতকোত্তর। পাবলিকেশন্স/ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতাসহ ম্যাকেটিংয়ে ৬-৮ বছর কাজ করার বান্তব অভিজ্ঞতা।

পদের নাম : টেরিটরি সেলস অফিসার
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয় স্নাতক/স্নাতকোত্তর/কামিল। পাবলিকেশন্স/ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা : ব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, ওয়ান পাবলিকেশন্স,
২৬০ মালিবাগ (ষষ্ঠ তলা), ঢাকা-১২১৭
আবেদনের শেষ তারিখ : ১০ মে ২০১৫
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : ব্র্যাক

পদের নাম : সেলস অফিসার
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমান
বয়স : সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতা : সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বেতন : মাসিক ৮,৪৯০-৯,৯০৫ টাকা
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জায়গা
আবেদনের ঠিকানা : ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২
আবেদনের শেষ তারিখ : ১২ মে ২০১৫
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : গ্রিনফাইবার্স ইন্টারন্যাশনাল

পদের নাম : কটন ট্রেডিং  
শিক্ষাগত যোগ্যতা : দেশের যেকোনো স্পিনিং মিলে ’কটন ট্রেডিং’ এ ৫-১০ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যা : ৩টি
বেতন ও সুবিধা : কোম্পানিতে আলোচনা সাপেক্ষে বেতন এবং অন্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের ঠিকানা : মানবসম্পদ বিভাগ, গ্রিনফাইবার্স ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড
বি-১৪৪, রোড-২২, নিউ ডিওএইচএস মহাখালী, ঢাকা-১২০৮
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : জিফোরএস

পদের নাম : ড্রাইভার (সুপারভাইজার ট্রানজিট)   
প্রার্থীর যোগ্যতা : বৈধ লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। গাড়ি চালানোর চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : সুপারভাইজার সিপিডি
প্রার্থীর যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাশ। ন্যূনতম ১৮ বছর হতে হবে।
আবেদনের ঠিকানা : মে, জুন, জুলাই ২০১৫ মাসের প্রতি মঙ্গলবার, বাড়ি ০৮, রোড-০৭, বারিধারা, ঢাকা-১২১২।
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)

পদের নাম : : শাখা ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতকোত্তর। অধিকতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যাক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ঋণ দানকারী প্রতিষ্ঠানে কমপকক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ২৫ থেকে ৩০ বছর
মাসিক বেতন : শিক্ষানবিশকালীন ১৫ হাজার টাকা। পরবর্তীতে ১৬ হাজার টাকা।

পদের নাম : হিসাবরক্ষক কাম সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম বিকম পাশ। অধিকতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যাক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ঋণ দানকারী প্রতিষ্ঠানে কমপকক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ২৫ থেকে ৩০ বছর
মাসিক বেতন : শিক্ষানবিশকালে ১০ হাজার টাকা। পরবর্তীতে ১২ হাজার টাকা।
আবেদনের ঠিকানা : নির্বাহী পরিচালক, বিডিএস ৫ নং সদর রোড, পোস্ট বক্স নং ৩৪, বরিশাল
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০১৫
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

পদের নাম : : সহযোগী অধ্যাপক
শিক্ষাগত যোগ্যতা : সরকারি বিধি মোতাবেক
বেতন স্কেল : ২৫,৭৫০-৩৩৭৫০ টাকা
আবেদনের ঠিকানা : রেজস্ট্রিার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
আবেদনের শেষ তারিখ : ১১ জুন ২০১৫
সূত্র : প্রথম আলো, ১ মে ২০১৫

প্রতিষ্ঠানে নাম : পুলিশ সুপারের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল : ৫৫০০-১২০৯৫/-
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : বশির আহম্মদ, পিপিএম
পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ
আবেদন পাঠানোর শেষ তারিখ : ২১ মে ২০১৫
সূত্র : যুগান্তর, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

পদের নাম : প্রকৌশলী (পুর কৌশল)
বেতন : ৩০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুর কৌশল বিভাগে স্নাতক ডিগ্রি পাশ
অভিজ্ঞতা : সুউচ্চ ভবন নির্মাণে অভিজ্ঞতাসহ কোনো স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠানে ২-৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা।
বয়স : ৩৫ বছর

পদের নাম : স্থপতি
বেতন : ৩০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ
অভিজ্ঞতা : সুউচ্চ ভবন নির্মাণে ডিজাইনিংয়ে এর ২-৩ বছর কোন প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা। থ্রিডি নকশা প্রণয়নের দক্ষতা থাকতে হবে।  
বয়স : ৩৫ বছর
আবেদন পাঠানোর ঠিকানা : উপ-পরিচালক (প্রশাসন), জীবন বীমা টাওয়ার (১৬তলা), ১০ দিলকুশা, মতিঝিল, ঢাকা-১০০০
আবেদন পাঠানোর শেষ তারিখ : ১০ মে ২০১৫
সূত্র : যুগান্তর, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : জাতীয় বিশ্ববিদ্যালয়

পদের নাম : সহযোগী অধ্যাপক (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)
বেতন : ২৫৭৫০-৩৩৭৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট বিষয়ে পিএইচপিডি/সমমানের ডিগ্রি থাকতে হবে। অনার্স ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবে। অনার্স ও মাস্টার্স পর্যায়ে মোট ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা; তন্মধ্যে সহকারী সহযোগী পদে শিক্ষকতা/সমমান পদে গবেষণা ৫ বছরের অভিজ্ঞতা  থাকতে হবে। পিএইচডি ডিগ্রি নাই অথচ কমপক্ষে ১৪ বছর শিক্ষতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীগণও আবেদন করতে পারবে। অনার্স অথবা মাস্টার্স পর্যায়ে ১ম শ্রেণী থাকতে হবে। তবে বিভাগীয়/অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
স্বীকৃত কোনো জার্নালে প্রকাশনা অবশ্যই থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নহে।

পদের নাম : সহকারী অধ্যাপক (ফিন্যান্স ও ব্যাংকিং এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)  
বেতন : ১৮৫০০-২৯৭০০ টাকা
পদের সংখ্যা : প্রতি বিষয়ে ১ জন করে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমানের ডিগ্রি অথবা এমফিল/সমমানের ডিগ্রি এবং প্রভাষক পদে ৫ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা।
অথবা
সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স/সমমানের ডিগ্রি। অনার্স ও মাস্টার্স পর্যায়ে অন্তত একটিতে ১ম শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নহে। স্বীকৃত কোনো জার্নালে প্রকাশনা অবশ্যই থাকতে হবে। ন্যূনপক্ষে ৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষকতায় অধিকতর দক্ষতার অধিকারী এবং আন্তর্জাতিকমানের জার্নালে কম পক্ষে দুটো প্রকাশনা থাকতে হবে, এমন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
তবে শর্ত থাকতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আন্তর্জাতিক মানের জার্নালে কম পক্ষে দুটো প্রকাশনা থাকতে।
আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
আবেদনে শেষ তারিখ : ২১ মে ২০১৫
সূত্র : ইত্তেফাক, ১ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : হাজী জাফর আলী কলেজ

পদের নাম : প্রভাষক (হিসাববিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি/সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর স্নাতক/সমমান। (হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধনধারী)। ডিগ্রি ব্যতীয় শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যেকোনো একটিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে।

পদের নাম : প্রভাষক (ব্যবস্থপনা)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি/সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর স্নাতক/সমমান। (ব্যবস্থপনা বিষয়ে নিবন্ধনধারী)। ডিগ্রি ব্যতীয় শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যেকোনো একটিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে।

পদের নাম : কম্পিউটার ডেমোনোস্ট্রেটর
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার টেকনোলজিতে ২য় বিভাগে ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং/সমমান। অথবা বিজ্ঞান/বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণী স্নাতক/সমমান এবং জনবল কাঠামো ৪ ফেব্রুয়ারি ২০১০ এ প্রণীত, মার্চ ২০১৩ পর্যন্ত ডিগ্রি ব্যতীত শিক্ষা অন্যান্য স্তরে যেকোনো একটি ৩য় শ্রেণী/সমমান গ্রহণযোগ্য। অথবা স্নাতকোত্তর/সমমান পর্যায়ে ২য় শ্রেণী থাকলে অন্যান্য পর্যায়ে যেকোনো একটিতে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য।
আবেদনের ঠিকানা : অধ্যক্ষ, হাজী জাফর আলী কলেজ, মঠখোলাম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
আবেদনের শেষ তারিখ : ১৬ মে ২০১৫
সূত্র : ইত্তেফাক, ১ মে ২০১৫।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।