আপিল বিভাগের আইনজীবী হিসেবে অনুমোদন পেলেন ৮৬ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমোদন পেয়েছেন ৮৬ আইনজীবী/ প্রতীকী ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনা করার অনুমোদন পেয়েছেন ৮৬ জন আইনজীবী। একই সঙ্গে ১৭০ জনের আবেদন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে ও সভাপতিত্বে গত ১৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।

ওই এনরোলমেন্ট কমিটির ২৪ ফেব্রুয়ারির সভায় সব সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে উল্লেখিত তালিকাভুক্ত আইনজীবীদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আরও ১৭০ জনের আবেদন নো মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

আইনজীবীদের নাম দেখতে ক্লিক করুন

এফএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।