রিভিউ আবেদন করবেন মীর কাসেম আলী


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৬ জুন ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা  মীর কাসেম আলীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাসেম।
 
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আহম্মদ বিন কাসেম বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাইনি। পূর্ণাঙ্গ অনুলিপি পেলেই রিভিউ পিটিশন দাখিল করব।
 
তিনি জানান, রিভিউ পিটিশন দাখিলের পর শুনানির জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেব।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। রায়ের প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একই ধরণের কথা বলেছেন।
 
তিনি বলেন মীর কাসেম আলী এখন থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন। রিভিউতে যে দণ্ড বহাল থাকবে সেটিই হবে তার চূড়ান্ত রায়।

এফএইচ/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।