নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
হাইকোর্ট/ছবি জাগো নিউজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত হাইকোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ এপ্রিল (আজ) থেকে এই সূচিতে আদালত চলবে। আর অফিসের সময়সূচি হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।