সালমান-আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এর আগে গত ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা বলা হয়েছিল। তাদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়।
সালমান এফ রহমান ও আনিসুল হক এরইমধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
এফএইচ/এইসএইচএস/জেআইএম