৭ যুবককে হত্যা
সাবেক আইজিপি শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ
সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও একেএম শহীদুল হক/ফাইল ছবি
২০১৬ সালে জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করেছেন প্রসিকিউশন। এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।
এফএইচ/ইএ