অপরাধ ট্রাইব্যুনাল
নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধের বিচার পরিচালনা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে বসেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে একদল আইনজীবী নিয়ে কার্যালয়ে আসেন।
এর আগে, সরকার আজ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।
এফএইচ/একিউএফ