এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নাজমুস সাকিব/ ছবি- সংগৃহীত

এনসিপির আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব পদ থেকে নাজমুস সাকিবকে অব্যাহতি ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের সঙ্গে বিরূপ ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের দপ্তর সেলের সদস্য অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর 

এতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। আপনি গত ৫ ফেব্রুয়ারি নোটিশের জবাব দেন। যা সন্তোষজনক না হওয়ায় আপনার বিরুদ্ধে আনা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের সঙ্গে বিরূপ ও কুরুচিপূর্ণ মন্তব্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তাবনার সাপেক্ষে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদনক্রমে আপনাকে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অব্যাহতি প্রদান করা হলো।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।