শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বুধবার (১ এপ্রিল) এ লিগ্যাল নোটিশ পাঠান।

স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কিছুদিন ধরে হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুর মৃত্যুসহ অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

নোটিশে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক’ প্রতিবেদনটি সংযুক্ত করা হয়েছে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।