ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের হলরুমে ২০২৬-২৭ সালের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন পুরোনো কমিটির নেতারা।

গত ২২ ও ২৩ এপ্রিল দুদিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত। এতে সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি রমিজউদ্দিন আহমেদ, নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান (দুলাল), সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন খান, বিদায়ী সভাপতি মাহবুবুস সালেকিন ও সেক্রেটারি মেজবাহ মজুমদারসহ অন্য সিনিয়র আইনজীবীরা।

আরও পড়ুন
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পূর্ণ জয়

এসময় মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘ঢাকা ট্যাক্সেস বারে সাত বছর পর অত্যন্ত আনন্দঘন পরিবেশে দক্ষতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী কমিটিকে তাদের সুনাম রক্ষার জন্য সচেষ্ট থাকতে হবে।’

নবনির্বাচিত কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে থাকাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি একেএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবুল কালাম মজুমদার, কোষাধ্যক্ষ হেলাল-ই-আজম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক মো. মাসুদুর রহমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল ইসলাম সুজন, ওয়েলফেয়ার সম্পাদক মো. খলিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মনিরুল হক।

এফএইচ/এএসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।