অতিরিক্ত ঘুম থেকে রক্ষা পাওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৯ জুলাই ২০১৮
সারাদিন এনার্জেটিক থাকতে ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে যা করবেন

একজন প্রাপ্তবয়ষ্ক মানুষ নয় ঘণ্টার বেশি ঘুমালে তা অতিরিক্ত ঘুম হিসেবে ধরা হয়। অতিরিক্ত ঘুমানোকে চিকিৎসাবিজ্ঞানে একটি রোগ হিসেবে দেখা হয় এবং এর একটি নামও আছে। নামটি হলো “হাইপারসোমনিয়া”। দিনে ঘুমের আদর্শ সময় পার করার পরেও যারা আরও ঘুমাতে চায়, তাদের এই রোগটি আছে বলে ধরা হয়। যাদের এই হাইপারসোমনিয়া আছে, তাদের মধ্যে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। যেমন –

  • কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা
  • শরীরে শক্তি কম থাকা
  • স্মৃতিশক্তির দুর্বলতা থাকা

অতিরিক্ত ঘুম কমানোর প্রধান উপায়সমূহ

এগুলো নিদ্রাহীনতার কারণ হয়ে দাঁড়ায়, যা আমাদের অতিরিক্ত ঘুমাতে বাধ্য করে। এছাড়াও ঘুমের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হয়, যা অনেক সময় অতিরিক্ত ঘুমানোর চাহিদা তৈরি করে। তবে সাময়িক অসুস্থতার জন্য কারো ঘুম অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে শরীর সুস্থ হবার পাশাপাশি এই অতিরিক্ত ঘুমানোর চাহিদাও দূর হয়ে যায়।

আমরা যারা নিজেদের এবং আশেপাশের লোকজনের এই অতিরিক্ত ঘুমানো নিয়ে বিরক্ত, তারা প্রায় সবাই এর থেকে বের হয়ে আসার উপায় খুঁজে থাকি।

ঘুম কমানোর কার্যকরী ৫টি উপায় চলুন জেনে নেই

অ্যালার্ম ঘড়িটি দূরে রাখা

আপনার কখন ঘুম থেকে ওঠা জরুরি তার উপর ভিত্তি করে ১-২টি অ্যালার্ম ঠিক করে রাখুন। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। অ্যালার্ম ঘড়িটি হাতের থেকে দূরে রাখুন। এতে অ্যালার্ম বন্ধ করার জন্য হলেও আপনাকে বিছানা ছেড়ে ওঠা লাগবে। যখন অ্যালার্ম বাজবে তখনই উঠে পড়বেন। ৫ মিনিট বেশি ঘুমানোর জন্য আপনার ১ ঘণ্টার দেরি হয়ে যেতে পারে!

Ghum-2

সকালে ঘুম থেকে উঠে পুষ্টিকর নাস্তায়

খুব সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই নাস্তা করতে চাই না। কিন্তু বলা হয়, যদি আপনি ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে সকালের নাস্তা সেরে ফেলেন, তাহলে আপনি সারাদিনের জন্য কিছু বাড়তি শক্তি পাবেন এবং এটি আপনাকে রাতে ভালো মতো ঘুমাতেও সাহায্য করবে।

নিয়মিত ঘুমানোর অভ্যাস

রাতে ১-২ ঘণ্টা সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন শুয়ে পড়ার চেষ্টা করবেন।

ছুটির দিনেও ঘুমের রুটিন বজায় রাখা

সাধারণত সপ্তাহের বন্ধের দিন আমরা একটু বেশি ঘুমাই। এই অভ্যাসটি না করাই ভালো। এটি আপনার নিয়মিত ঘুমের ধারায় ব্যাঘাত আনতে পারে।

সুস্থ দেহ-মনের জন্য ব্যায়াম

নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান। এটি আপনার শরীর ও মন ভালো রাখতে সাহায্য করবে।

অতিরিক্ত ঘুম (দৈনিক ৯ ঘণ্টার বেশি) স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এটি কেবল স্থূলতা, ডায়াবেটিস বা হৃদরোগের আশঙ্কা বাড়ায় না, বরং দীর্ঘস্থায়ী অবসাদ ও বিষণ্নতারও কারণ হতে পারে। অতিরিক্ত ঘুমানোর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং নিয়মিত মাথাব্যথার সমস্যা দেখা দেয়। মূলত, এটি আমাদের শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি বা 'সার্কাডিয়ান রিদম' নষ্ট করে সামগ্রিক সুস্থতাকে ব্যাহত করে।

অতিরিক্ত ঘুমানোর প্রধান ক্ষতিকর দিকগুলো নিচে দেওয়া হলো

  • হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি
  • স্থূলতা বা ওজন বৃদ্ধি
  • মানসিক সমস্যা ও বিষণ্নতা
  • মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া
  • মাথাব্যথা ও ক্লান্তি
  • পিঠ ও পেশীর ব্যথা

কোনো প্রকার দুশ্চিন্তা বা হীনমন্যতার মধ্যে থাকলে তার আসল কারণ খুঁজে বের করুন। এটি কীভাবে সমাধান করা যায় তা আগে ঠিক করুন। কারণ দুশ্চিন্তা আর হীনমন্যতা আপনাকে ঠিকমতো ঘুমাতে দেবে না।

এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।