বাজারে আগেভাগেই ৩ জাতের আম, দাম চড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৫ মে ২০২৬
রাজধানী ঢাকার ফলের দোকানে আমের পসরা। মিরপুর এলাকায়/ছবি: জাগো নিউজ

ভরা মৌসুম শুরু হতে আরও কিছুটা সময় বাকি। এর আগেই রাজধানী ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে তিন জাতের আম- গোবিন্দভোগ, হিমসাগর ও কাটিমন। সাতক্ষীরা, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আসছে এসব ফল, যা বিক্রি হচ্ছে তুলনামূলক চড়া দামে।

মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি গোবিন্দভোগ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আর কাটিমন ১২০ টাকা ও হিমসাগর ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে নেপালি ও আশ্বিনা জাতের কাঁচা আম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।

বাজারে আগেভাগেই ৩ জাতের আম, দাম চড়া

মুসলিম বাজারের ফল বিক্রেতা স্বপন আহমেদ জানান, চলতি মাসের শুরু থেকেই পাকা আম মিলছে। বেশির ভাগ দোকানি গোবিন্দভোগ তুলছেন। গত ৫ মে থেকে সাতক্ষীরা থেকে আম সংগ্রহ শুরু করেন ব্যবসায়ীরা। রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া ও নাটোরের আম এখনো নামেনি।

মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারে আম কিনতে আসা মাকসুদ নামের একজন বলেন, ‘বাজারে প্রচুর আম উঠেছে। তবে সিজন তো এখনো শুরু হয়নি। তাই আম মিষ্টি হবে কি না বুঝতে পারছি না।’

আরও পড়ুন
রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে?
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু, ফরমালিন মেশালে কঠোর ব্যবস্থা

আম বিক্রেতা সিরাজুল জানান, গোবিন্দভোগ অন্য আমের তুলনায় মিষ্টি কম হয়। এই আম খুব বেশিদিন বাজারে থাকেও না।

আরেক বিক্রেতা হিমসাগর বিক্রি করছিলেন। তিনি জানান, বাজারে কাঁচা হিমসাগর ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। পাকা আম প্রতিকেজি ১৮০ টাকা। তবে আম পুরোপুরি উঠলে দাম আরও কমে যাবে।

বাজারে আগেভাগেই ৩ জাতের আম, দাম চড়া

আম সংগ্রহের সূচি অনুযায়ী, ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের সময় ঠিক করা হয়েছে। সবশেষে জুলাই মাসে বাজারে আসতে শুরু করবে আশ্বিনা ও গৌরমতি।

এসএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।